এক অবশ্যম্ভাবী ভোর

 


আমি বলি এক অবশ্যম্ভাবী ভোরের কথা

যে ভোরের নাম
শরিফ ওসমান হাদী।
যেদিন ফ্যাসিবাদের অস্তিত্ব
বিলীনের জন্য,
মানুষ রাস্তায় নেমে এসেছিল
নিজ পরিচয় নয়,
নিজ অস্তিত্ব নিয়ে।
রঙিন ট্যাগে তারা
আমাদের রক্তের দাম লিখেছিল,
মিডিয়া নামের আয়নায়
আমাদের মুখ বিকৃত করে দেখিয়েছিল।
বলেছিল
এরা মব,
এরা অমানুষ।
কিন্তু আমরা ভুলিনি।
ভুলবো না।
আমরা দেখেছি
কিভাবে শব্দেরা বন্দী হয়,
কিভাবে ক্যামেরা মিথ্যার পক্ষে দাঁড়ায়,
কিভাবে কিছু মুখ
আধিপত্যের স্ততি গেয়ে যায়--
দিনের পর দিন।
রাষ্ট্রের মুখে তখন স্কচটেপ,
সে নীরব।
নীরব ছিলাম আমরাও।
কিন্তু নীরবতারও
একটা শেষ উচ্চারণ থাকে।
শোনো
যে ক্ষুধা আমাদের রক্তে,
সে ক্ষুধা নেতৃত্ব খোঁজে।
আর সেই নাম--
শরিফ ওসমান হাদী।
এক তুমুল মিছিলের সামনে
আহত হাদী আজ দাঁড়িয়ে।
এই উর্বর মাটিতে
সাহসের বীজ বোনা হয়ে গেছে,
ভয়ের খেলা, চোখ রাঙানোর নেশা
আর কোনোদিন এই জমিনে টিকবে না।
লড়াই লেখা ছিল আগেই,
বিজয়ও।
কারণ ইতিহাস জানে
জুলুম কখনো চিরস্থায়ী নয়।
আমরা প্রস্তুত।
আসমান চিরে
জুলুমবাজদের মুখোশ খুলে আনবই।
এক আহত হাদী
সহস্র গুণে শক্তিশালী
তোদের তাবৎ বাহিনীর সামনে।
এই শেষটাই তো শুরু--
ইনকিলাবের,
আজাদীর।
ইনকিলাব চাই
শ্বাসে, শব্দে, রাষ্ট্রে।
ইনকিলাব জিন্দাবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ