I to die, you to live which one is better, only God knows!


সক্রেটিস বলেছিল, “I to die, you to live which one is better, only God knows.”

আজ এই কথাটা আর দর্শন নয়। এটা আমাদের সময়ের সবচেয়ে নিষ্ঠুর প্রশ্ন। আমরা বেঁচে আছি ভয় আর আপসের ভেতর, আর ওসমান হাদী চলে গেছে সর্বোচ্চ সম্মানের ভেতর দিয়ে।
আজকে কোটি মানুষ কাঁদছে, দোয়া করছে, নীরবে হাত তুলছে। এইরকম মর্যাদাবান বিদায় এই দেশে ক্ষমতা, পদ আর দীর্ঘ রাজনীতি করে চুল দাড়ি পাকিয়ে ফেলা মানুষও কোনোদিন কিনতে পারেনি। কারণ তারা মানুষের ছিল না, ছিল ক্ষমতার।
একজন ওসমান হাদী কোনো পদে না থেকেও, কোনো চেয়ারে না বসেও আজ কোটি মানুষের দোয়ায়, তাহাজ্জুদে। জুমুয়ার রাতে সে চলে গেল। মানুষ তার নামে সদকা করছে, অপরিচিতরা তার জন্য কাঁদছে। বলুন তো, জীবদ্দশায় এমন সৌভাগ্যের মৃত্যু আর কার দেখেছেন?
ভালোবাসা বা নি:স্বার্থ দুয়া-- পাওয়া যায় না, অর্জন করতে হয়। এই দোয়া, এই অশ্রু, এই নীরবতাই তার সর্বোচ্চ অর্জন।
হে কাবার রব--
আমরা জমিনের অধিবাসীরা সাক্ষ্য দিচ্ছি, ওসমান হাদী মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য শহীদ হয়েছে। জুলুমবাজদের মুখ বন্ধ করতে চাওয়ার জন্য শহীদ হয়েছেন। হে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। তাকে তুমি নিরাপত্তার সাথে রেখো।
সেই সাথে এই খুনী দলটাকে তার নেতাকর্মীদের, সমর্থনকারী প্রত্যেকটা অমানুষকে গুণে গুণে তুমি শাস্তি দিও। এই দুনিয়ায় আমাদেরকে তাদের ভয়ংকর পরিণতি দেখার সৌভাগ্য তুমি দিও, হে আল্লাহ!
এই দুনিয়া স্থায়ী নয়। স্থায়ী নয় ক্ষমতা কিংবা ভয়ও। স্থায়ী শুধু হিসাব। সেই হিসাবের কাছে আজকে হাদি জিতে গেল।
আমরা বেঁচে আছি--
কিন্তু সে বেঁচে থাকবে: একটা নক্ষত্র, একটা প্রতীক, একটা স্লোগান, একটা প্রতিবাদের নিশান হয়ে
আল্লাহর নিয়মে ব্যত্যয় হয় না। শহিদের রক্ত বৃথা যায় না।
যে জমিনে হাদির রক্ত পড়েছে, সে জমিন অনুর্বর থাকবে না। ইনশাল্লাহ। এই খুনি দলের প্রত্যেকের হিসাব না মিটিয়ে ফেলা পর্যন্ত আমরা কেউ থামব না।
হে শহীদ--
আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন।
আর আমাদের জন্য--
এই দায় রেখে গেলে।
ইনকিলাব জিন্দাবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ